1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সাত খুন: এক যুগ ধরে বিচারের অপেক্ষায় স্বজনরা ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ

নারায়ণগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক স্বপন কুমার শর্মা। সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম,
ইসলামিক ফাউণ্ডেশন উপ-পরিচালক মো. জামাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস।
সভায় বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. মোরশেদুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট