1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, এলোপাতাড়ি গুলিতে আহত ৪ সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা

ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির তিন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ হাসান শাহীন এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে অভিযুক্তরা জানান, বিএনপি নেতা মাসুদই হচ্ছেন একজন চিহ্নিত চাঁদাবাজ এবং বাটপার। ধর্মগঞ্জ চতলারমাঠ এলকায় অবস্থিত এসরোটেক্স গার্মেন্টের জুটসহ ওয়েষ্টিজ মালামাল নামিয়ে আসছিলেন তিনি। আর এখান থেকে লাভের যে অংশ টুকু তা বিএনপির সকল নেতাকর্মীদের মধ্যে বন্টন করার কথা থাকলেও তা একাই আত্মসাত করে আসছে এই বাটপার মাসুদ হাসান শাহীন। দীর্ঘদিন জমে থাকা ক্ষোভ থেকেই চাঁদাবাজির মিথ্যা অপবাদ ছড়িয়ে ফয়দা হাসিলের চেষ্টা করছে এ বাটপার শাহীন।

এদিকে অভিযোগে মাসুদ হাসান শাহীন জানান, ৫ আগস্টের পর আমি ও স্থানীয় বিএনপি নেতারা ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অবস্থিত এসরোটেক্স গ্রুপ গার্মেন্টসের ওয়েস্টিজ মালামাল ক্রয় করে ব্যবসা করে আসছি। লাভের টাকা বিএনপি নেতাদের মাঝে বন্টন সহ এলাকার মসজিদ মাদ্রাসা, ওয়াজ মাহফিল, অসহায় গরীব, বৃদ্ধদের মাঝে বিভিন্ন সময়ে দান সহযোগিতা করে আসছি। কিন্তু, ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) সাইফুল ইসলাম বিপ্লব, এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন ও বিএনপি নেতা খায়রুল তার কাছে চাঁদাদাবি করে আসছিল।

তিনি আরো জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রলি) সকাল সাড়ে ১১টায় বিপ্লবের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে আমার কাছে এসে পাঁচলাখ টাকা চাঁদা দাবি করে। আমি ও আমার সঙ্গীয় লোকজন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা আমাদের ব্যবসা বন্ধে হুমকি প্রদান করে এবং গার্মেন্টন্সের সামনে যেতে নিষেধ করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলাম বিপ্লব বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি এলাকায় থাকি না। গেলেও ৪-৫ ঘণ্টা থেকে নেতাকর্মীদের সাথে কথা বলে চলে আসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট