1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই: পাটমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে পাট ও পাটজাত পণ্যের গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধারে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

শনিবার (২৫ এপ্রিল) শহীদ জিয়া হল প্রাঙ্গণে অনুষ্ঠিত বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

জেলা প্রশাসক বলেন, “খুবই ছোট পরিসরে এই মেলাটি হলেও এর গুরুত্ব অনেক। একসময় নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত করা হতো এবং শীতলক্ষ্যার তীরে অসংখ্য পাটকল ছিল।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার পাটপণ্যের প্রসার, পাটের ব্যবহার বৃদ্ধি এবং ডাইভার্সিফায়েড পাটজাত পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাণিজ্যে এগুলোকে আরও তুলে ধরার উদ্যোগ নিয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জের ঐতিহ্য আবারও ফিরে আসবে বলে আমরা আশা করি।”

শৈশবের স্মৃতিচারণ করে জেলা প্রশাসক বলেন, “আমার বাড়ি উত্তরবঙ্গে। সেখানে একসময় প্রচুর পাট চাষ হতো। কিন্তু এখন সেই জায়গায় পাট আগের মতো গুরুত্ব পাচ্ছে না। পাটের উৎপাদন বৃদ্ধি, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, শিল্পে ব্যবহার ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ—সব ক্ষেত্রেই কাজ করার সুযোগ রয়েছে।”

তিনি বলেন, “সরকার এসব বিষয় নিয়ে কাজ করছে। আমরা আশা করি, পাট ও পাটজাত পণ্যের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।”

ডিসি আরও বলেন, “আজকের এই মেলাটি ছোট পরিসরের হলেও এটি আমাদের গৌরব পুনরুদ্ধারের একটি ইঙ্গিত বহন করছে। এখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের উপস্থিতি এর গুরুত্ব প্রমাণ করে।”

পাঁচ দিনব্যাপী এই মেলায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, পাটপণ্যের সম্ভাবনা ও গুরুত্ব জনগণের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামানসহ অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট