
যুগের নারায়ণগঞ্জ:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী অনৈতিক কার্যকলাপ এবং আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক নাজির আহমেদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন জিল্লু এক যৌথ বিবৃতিতে এ বহিষ্কার আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, বহিষ্কারের পর থেকে নাজির আহমেদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কোনো সম্পর্ক থাকবে না।