1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই: পাটমন্ত্রী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই: পাটমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জ্বালানির দাম বাড়ার কারণে কিছু উদ্বেগ তৈরি হলেও প্রকৃত হিসাবে এর প্রভাব তুলনামূলক কম বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির দাম বাড়ার কারণে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির সুযোগ নেই।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলা–২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জ্বালানির দাম বাড়ার প্রভাব কেমন–উদাহরণ দিয়ে পাটমন্ত্রী বলেন, একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ৩০ লিটার ডিজেল প্রয়োজন হয়। এতে অতিরিক্ত ব্যয় হবে ৪৫০ টাকার মতো। ১০ হাজার কেজি পণ্য নিয়ে পরিবহন করলে প্রতি কেজিতে খরচ বাড়ছে প্রায় ৪৫ পয়সা। এটা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হতে পারে না।

তিনি বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে অনেক ক্ষেত্রে বাস্তবতার চেয়ে গুজব ও জল্পনাকল্পনা বেশি কাজ করে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই সঠিক তথ্য যাচাই করে উপস্থাপন করা উচিত।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রপ্তানি খাতে মন্দাভাব হঠাৎ তৈরি হয়নি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়েছে। সরকার কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং গ্যাস সরবরাহ বাড়াতে এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

পাটপণ্যের বহুমুখীকরণে রপ্তানি বাড়বে বলে মন্তব্য করে তিনি বলেন, পাটের কাঁচামাল রপ্তানির চেয়ে পাটপণ্যের বহুমুখীকরণ ও ফিনিশড প্রোডাক্ট উৎপাদন বাড়াতে পারলে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

পাট খাতের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে পাটমন্ত্রী বলেন, দেশে পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে; যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পনির্ভর এলাকা, যেখানে হাজার হাজার গার্মেন্টসসহ প্রায় তিন হাজার বিভিন্ন ধরনের শিল্পকারখানা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। সম্মানিত অতিথি ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট