1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পোশাক কারখানার ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনার রেশ না কাঁটতেই একই বিষয়কে কেন্দ্র করে হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিরুদ্ধে।

অভিযোগটি করেছেন এনায়েতনগর ইউনিয়নের মাসদাইরের বাসিন্দা সাব্বির হোসেন রাজা। ২৮ বছর বয়সী সাব্বির গণঅধিকার পরিষদের যুব সংগঠন- যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় জিডিটি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন তিনি।

জিডিতে যুব অধিকার পরিষদের এ নেতা অভিযোগ করেছেন, শনিবার দুপুরে বিসিক শিল্পাঞ্চলের ‘সুমন নিটিং’ নামে একটি পোশাক কারখানার ঝুট কিনতে গেলে তাকে মুঠেফোনে হুমকি দেন যুবদল নেতা মশিউর রহমান রনি। এ যুবদল নেতা তাকে বিসিকের যেকোনো কারখানা থেকে ঝুট না কিনতেও হুমকি দেন বলেও লেখা হয়েছে জিডিতে।

সাব্বির হোসেন রাজা বলেন, তিনি ও স্থানীয় ছাত্রদল নেতা তুহিন মিলে ‘সুমন নিটিং’ থেকে মালিপক্ষের অনুমতি নিয়েই ঝুটের মালামালের ব্যবসা করছিলেন। অন্যবারের মতো এবারও একই কারখানার মালামাল কিনতে গেলে শনিবার দুপুরে প্রথমে যুবদল নেতা রনির অনুসারীরা বাধা দেয় এবং হুমকি দেয়। পরে মুটোফোনে হোয়াটস অ্যাপ নম্বর থেকে কল করে পুনরায় হুমকি দেন জেলা যুবদলের সদস্য সচিব নিজেই।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন সাব্বির।

তবে, এই বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এর আগে, গত ৯ এপ্রিল ফতুল্লার বিসিক শিল্পঞ্চলের অদূরে চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুইপক্ষের লোকজনের সংঘর্ষে এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় দায়ের করা এক মামলাতেও আসামি করা হয়েছে যুবদল নেতা মশিউর রহমান রনিকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট