1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়িতে মসজিদ উদ্বোধন করলেন এমপি শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়িতে মসজিদ উদ্বোধন করলেন এমপি শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ি বাইতুল মা’মুর জামে মসজিদের শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। রোববার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডে চৌধুরী বাড়ি নাগিনী জোহা নতুন সড়ক সংলগ্ন আদর্শ বাজার এলাকায় এ মসজিদ শুভ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে কাউন্সিলর রুহুল আমীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ এডঃ খোকন সাহা, সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ আলহাজ্ব মজিবুর রহমান , সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ আলহাজ্ব ইয়াসিন মিয়া, সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ আলহাজ্ব রিয়াজ উদ্দিন রেনু, সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ হাজী মোঃ শাহ আলম, কাউন্সিলর ১০ নং ওয়ার্ড নাসিক হাজী মোঃ ইফতেখার আলম, ভারপ্রাপ্ত সভাপতি গোদনাইল ইউনিয়ন আওয়ামিলীগ হাজী আবুল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক গোদনাইল ইউনিয়ন আওয়ামিলীগ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম ।বায়তুল মা’মুর জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এমপি কে নৌকার আদলে বিশেষ সম্মাননা প্রদান করেন নিউজ পোর্টাল ৭১ বাংলাদেশ এর সম্পাদক মোঃ নবী হোসেন ( স্বপন)
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কাজী মহসিন,কৃষক লীগের ইয়াসিন মিয়া,যুবলীগের শাহজাহান, আওয়ামিলীগ নেতা মহসিন ভুইঁয়া, শ্রমিকলীগের মঞ্জু, সেচ্ছাসেব লীগের আমির হোসেন, শিহাব উদ্দিন রিপন, কাজী অহিদ আলম, আক্তার হোসেন, আয়নাল,মুমিনুল আলম পোষণ, ছাত্র লীগের তামিম,আরিফ রাহাত হোসেন নিলয়, শাকিল, মামুন, আক্তার, সজীব, বিদ্যুৎ সহ অসংখ্য নেতাকর্মী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট