1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে ঘূর্ণিঝড় ‘মিধিলির প্রভাবে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

না.গঞ্জে ঘূর্ণিঝড় ‘মিধিলির প্রভাবে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে সবগুলো লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে এই নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌনিট্রা) বাবু লাল বৈদ্য।
জানা গেছে, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে বর্তমানে ৫টি রুটে লঞ্চ চলাচল করে। এর মধ্যে সানকেন ডেকের ৩৯টি, হাইডেকের ২টি লঞ্চ চলাচল করছে। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে, চাঁদপুর রুটে, মতলব-মাছুয়াখালী রুটে, হোমনা-রামচন্দ্রপুর রুটে, ওয়াবদা-নরিয়া-ভোজেশ্বর (শরিয়তপুর) রুটে লঞ্চ চলাচল করে থাকে। এর মধ্যে গজারিয়া, ষাটনল, মোহনপুরসহ বিভিনন্ন লঞ্চঘাটে লঞ্চ থামে এবং যাত্রী উঠানামা করে।
বাবু লাল বৈদ্য জানান, ‘ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে নারায়ণগঞ্জ নদী বন্দরে থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই নারায়ণগঞ্জের ৫টি রুটেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট