1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

ঘরের ছেলে ঘরে-অবসর প্রত্যাহার করে আবারো মাঠেই থাকবেন তামিম-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৬৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে সম্ভাবনাই সত্যি হলো। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। শুক্রবার (৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রামের এই খেলোয়াড়। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম। তবে আপাতত তিনি দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। তিনি অধিনায়ক হয়েই ফিরবেন এশিয়া কাপ দিয়ে। প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। তামিম অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত জানানোর পর বলেন,এরপর পাপন ভাই কথা বলবেন।’
বিসিবি সভাপতি পাপন সংবাদকর্মীদের বলেছেন, ‘আমার একটা ধারণা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট