1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সদরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই উজ্জল পলাতক ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৫ জনেরই মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী সোনারগাঁয় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে কোরবানির হাটগুলোর নিয়ন্ত্রন বিএনপির কব্জায়! সোনারগাঁওয়ে ট্রাকচাপায় রিকশাচালক নিহত, ট্রাক ও চালক আটক নারায়ণগঞ্জে উগ্র মেজাজের নেতানিয়াহুকে দেখতে খামারে ভিড় রূপগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারী কর্মকর্তার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করলেন খেলাফত মজলিস

সদরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দেওভোগ আখড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো.হৃদয় (৩৮) এবং একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মোখলেছ (৫৬)।

পুলিশ জানায়, ১২ মে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ এলএন রোড এলাকায় মোখলেছুর রহমান পল্টুর টিনসেড বাড়ির সামনে গলি সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়।

আরও জানায়, গ্রেফতারকৃত হৃদয়ের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোখলেছের লুঙ্গির কোমরের অংশ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা। আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট