1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ

ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিরুদ্ধে বিপুল পরিমানের ইয়াবা ট্যাবলেট সহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার ভোর সাড়ে ৫টায় ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত পরিত্যাক্ত নমপার্কে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্মসম্পাদক শাহ নিজামের মালিকানাধীন পরিত্যাক্ত নমপার্ক থেকে হৃদয় ও তার তিন সহযোগীকে বিপুল পরিমানের ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন ফতুল্লা থানার হাজীগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসান মাতব্বর। এসময় পার্ক থেকে সড়কের বিপরীত পাশে ৪জনকে ধরে তাদের পুলিশের সিএনজির সামনে নিয়ে আসেন। তখন আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা প্লাষ্টিকের পোটলার ভিতর থেকে অন্তত ২৫/৩০টি ইয়াবা ট্যাবলেট বের করে দেখান এসআই হাসান মাতব্বর।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই প্লাষ্টিকের পোটলাতে আরো ইয়াবা ট্যাবলেট থাকতে দেখাগেছে। ওইসময় আটককৃতদের সবার নাম লিখেন পুলিশ। তাদের মধ্যে একজনের নাম হৃদয়। তাদের সবার বাড়ি চাঁনমারী এলাকায় বলতে শুনাগেছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তাৎক্ষনিক আটককৃত মাদক ব্যবসায়ীরা তাদের ছেড়ে দেয়ার জন্য পুলিশকে ২০ হাজার টাকা দিতে চায়। তখন পুলিশ চারজনকে হ্যান্ডকাপ পড়িয়ে সিএনজিতে উঠিয়ে থানায় নেয়ার কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে জানাযায় শিবুমার্কেট নিয়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেয়া হয়।

এসআই হাসান মাতব্বর অভিযোগ অস্বীকার করে বলেন, ফাঁড়ি এলাকায় একটি সিএনজি যোগে ৪জন সোর্স, দুইজন কনেষ্টেবল ও একজন চালক নিয়ে তিনি টহল দিচ্ছিলেন। রাত থেকে ভোর পর্যন্ত কোন মাদক ব্যবসায়ীকে তারা আটক করেনি। একটি সিএনজিতে ৮জন বসা যায় কি ভাবে জানতে চাইলে এসআই বলেন, সিএনজির ভিতরে সিটের পিছনে উপড়ে একজন সোর্সকে বসানো হয়েছে। চালকসহ ৩জন সামনে বসছে আর ৩জন পিছনের সিটে বসছেন। চারজন সোর্স কি প্রয়োজনে নিয়েছিলেন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে পারেনি।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম কিছুই জানেন না বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট