1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা উচ্ছেদ কর্মীদের ওপর হামলার ঘটনায় মামালা, আসামি দেড়শ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি: দল থেকে বহিষ্কার বিএনপি নেতা সালাউদ্দিন নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী ও অপরাধীদেরকে কঠোর বার্তা দিলেন র‍‍্যাব অধিনায়ক ফতুল্লায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৫ শিক্ষার্থী জিয়াউর রহমানের দেখানো পথেই এগোচ্ছে বিএনপি সরকার-এমপি কালাম বন্দরে কথিত সাংবাদিক জি কে রাসেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আল আমিন ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন অন্যদিকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রস্তাব করেছেন পৃথক পৌরসভা গঠনের।

রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মতে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়ার পরিবর্তে ফতুল্লা থানার ইউনিয়নগুলো একত্রিত করে একটি স্বতন্ত্র পৌরসভা গঠন করা অধিক যৌক্তিক হতে পারে। এ ক্ষেত্রে ‘শাহফতেউল্লাহ পৌরসভা’ নামে একটি নতুন প্রশাসনিক ইউনিট গঠনের চিন্তাভাবনাও সামনে এসেছে। এ প্রস্তাব বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, এই আসনের সংসদ সদস্য এডভোকেট আল আমিন জাতীয় সংসদে ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়টি উত্থাপন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ও ফতুল্লার ইউনিয়নগুলোকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় অনেকদূর এগিয়ে রয়েছে।

ফতুল্লা থানা নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। বিসিক শিল্পনগরীসহ পুরো এলাকায় কয়েক হাজার শিল্পকারখানা গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন কয়েক লাখ শ্রমিক কাজ করেন। তবে বক্তাবলী ইউনিয়ন ছাড়া অন্যান্য ইউনিয়নে কৃষিজমি নেই বললেই চলে, তবুও প্রশাসনিকভাবে এলাকাটি এখনও গ্রামীণ কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

নগরায়ণের চাপ বাড়লেও পরিকল্পিত উন্নয়নের অভাবে অবকাঠামোগত সংকট ক্রমেই প্রকট হচ্ছে। সড়ক ব্যবস্থার দুরবস্থা, অপ্রতুল ড্রেনেজ এবং বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এখানকার বাসিন্দাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিল্পাঞ্চল হিসেবে গুরুত্ব থাকা সত্ত্বেও নাগরিক সুবিধার অভাব ফতুল্লাকে পিছিয়ে পড়া অঞ্চলের তালিকায় রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ পরিস্থিতিতে প্রশাসনিক কাঠামো নিয়ে দ্বিমত থাকলেও এলাকাবাসীর প্রত্যাশা একটাই দ্রুত কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া। পৌরসভা বা সিটি করপোরেশন, যে কোনো একটি ব্যবস্থার আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা না হলে ফতুল্লা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট