1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় আটককৃত সন্ত্রাসীদের ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগিরা৷ এসময় সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায় বলেও জানা গেছে।

বুধবার (৬ মে) দুপুর সাড়ে তিনটার দিকে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান।

তিনি বলেন, “অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে চাঁদার দাবিতে লুটপাটের অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে লুটপাটে বাধা দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের বন্ধু-বান্ধব, সহযোগীরা জড়ো হয়ে পুলিশের কাছে থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়।

তবে, এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে, ঘটনার পর অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে অবস্থান করছে।

বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ঘটনাস্থলে থাকা ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট