
যুগের নারায়ণগঞ্জ:
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, শাপলার শহীদদের মাধ্যমেই স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতনের ভিত্তি তৈরি হয়েছিল। শাপলার ইতিহাস না ঘটলে চব্বিশের গণঅভ্যুত্থানও হতো না। শাপলায় ইসলামী জনতার রক্ত না ঝরলে পরবর্তীতে স্বৈরাচার পতনের ইতিহাসও তৈরি হতো না।
মঙ্গলবার (২৬ মে) রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য রক্ত ঝরান, আজ আমরা সারা বিশ্বেই সেই শহীদদের দেখতে পাচ্ছি। গাজা, শাপলা, ইয়ামিনী ও লেবাননের শহীদসহ পুরো বিশ্বে এখন শহীদদের জয়জয়কার চলছে।”
এবিএম সিরাজুল মামুন আরও বলেন, “একদিকে কাফের-মুশরিকদের জুলুম, অন্যদিকে মুসলিম দেশগুলোতে স্বৈরাচারী শাসন ব্যবস্থা—এই দুই কারণে শহীদের সংখ্যা বাড়ছে। যত রক্ত ঝরবে, ততই জালিমের পতন ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, কওমী মাদ্রাসার বেশিরভাগ শিক্ষার্থী ও ইসলামী জনতাই এই ইতিহাস তৈরি করেছিলেন। তাই যারা বাংলাদেশের ইতিহাস লিখবেন, তারা শাপলার ঘটনা বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা করতে পারবেন না।
ইসলামীক কালচারাল সেন্টারের আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ প্রমুখ।