1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা মালিক হারুন খালাসী খুন, কর্মচারী মীম আটক ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একাংশ। বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৯টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত শাহ সুফি মমতাজিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদরাসা ও জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

একই দিনে এর আগে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন অনুসারীরা। ঈদের নামাজ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।

বৃষ্টি উপেক্ষা করে শিশু, কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মুসল্লিদের ঈদের জামাতে অংশ নিতে দেখা যায়। অনেকেই ছাতা হাতে ও ভিজা কাপড়ে নামাজ আদায় করেন। জামাতকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশ।

স্থানীয় মুসল্লি আব্দুল কাদের বলেন, ‘আমরা প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি।

বৈরী আবহাওয়া থাকলেও ঈদের আনন্দে কোনো ঘাটতি ছিল না।

আরেক মুসল্লি মোহাম্মদ সোহেল জানান, ‘বৃষ্টির মধ্যেও সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। নামাজ শেষে কোরবানির প্রস্তুতি নিয়েছি। পরিবার-পরিজন নিয়ে ঈদের দিনটি আনন্দে কাটানোর চেষ্টা করছি।’

প্রবীণ মুসল্লি হাফেজ নুরুল ইসলাম বলেন, ‘ঈদ মানেই আনন্দ ও ত্যাগের শিক্ষা।

আবহাওয়া খারাপ থাকলেও মানুষ ধর্মীয় দায়িত্ব পালনে আন্তরিক ছিল।

নামাজ শেষে মুসল্লিরা কোরবানির পশু জবাইয়ের প্রস্তুতি নেন। শান্তিপূর্ণভাবে ঈদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট