1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত

বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাসনিম (১৬) নামের এক কিশোরকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বন্দর থানার কবিলারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার কাজীবাড়ী এলাকায় ভুক্তভোগী শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে প্রাইভেট পড়া শেষে প্রতিবেশী এক নারীর ঘরে কার্টুন দেখছিল ভুক্তভোগী ওই শিশু। এ সময় অন্য এক শিশুকে দিয়ে তাকে ডেকে নেয় পাশের বাসার ভাড়াটিয়া রশিদের ছেলে তাসনিম।

পরে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালানো হয়। ওই সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে অভিযুক্ত তাসনিম উপজেলার কবিলারমোড় এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে শনাক্ত করে ফেলে স্থানীয়রা। পরে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়।

এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার অবুঝ মেয়ের সঙ্গে এমন জঘন্য কাজ করার চেষ্টা করবে তা ভাবতে পারিনি। যেন আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে আমি এই ঘটনার কঠোর বিচার চাই।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ওই কিশোরকে মারধর করা হয়েছে। আহত ব্যক্তিকে ঢামেকে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট