1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ হিল বাকি (২৩) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৫ মে ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব জানায়, আটক আব্দুল্লাহ হিল বাকির বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকায়। তার বাবার নাম আবদুল কাশেম এবং মায়ের নাম সাবিনা আক্তার।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটক আব্দুল্লাহ হিল বাকি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচংয়ের শংকুচাইল এলাকায় অবস্থান করতেন। তিনি নিজেকে ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন এবং সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদক এনে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ এবং বিক্রির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট