1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে শিক্ষিকাকে মারধর : মা-ছেলে গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

রূপগঞ্জে শিক্ষিকাকে মারধর : মা-ছেলে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিক্ষিকাকে মারধরের ঘটনায় এজাহারভুক্ত মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—দক্ষিণ মোগরাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত এবং তার স্ত্রী কনিকা উষা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হলে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত শিক্ষিকাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট