1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
“সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃতদের আসামি আর জীবিতদের অব্যাহতি! রাকিব হত্যা মামলার তদন্ত নিয়ে প্রশ্ন? সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, গাঁজার গাছ ও বিদেশি মুদ্রাসহ আটক ৩ “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, তিন ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ অচিরেই কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে-এমপি আল আমিন এনডিএ চেয়ারম্যান নিয়োগ: তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা রাজীবের “গ্রেপ্তারের নির্দেশ ওসি’র” তবুও অধরা সোর্স সাদ্দাম!

“সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রায় ১৫০ বছর পুরোনো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ -এর এসএসসি-২০০১ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষাগুরুদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৮টায় শহরের থেকে র‌্যালিটি শুরু হয়। এটি হয়ে ২ নম্বর রেলগেট, ১ নম্বর রেলগেট অতিক্রম করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

পরে স্কুলের অডিটরিয়ামে অনুষ্ঠানে তৎকালীন সময়ের জীবিত শিক্ষকদের মধ্যে ১০ জনসহ মোট ১২ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৮ জন শিক্ষক স্বশরীরে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক নবদ্বীপ চন্দ্র দাস, প্রাক্তন সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, মৃত মনোজ কুমার অধিকারীর পক্ষে তার দুই মেয়ে মানসি অধিকারী ও মনিষা অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ মাহমুদুল হাসান ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক ও তৎকালীন শিক্ষক আব্দুল ওহাব, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন নোভেল, সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম মোল্লা, সিনিয়র শিক্ষক বিষ্ণুপদ ভট্টাচার্য্য ও সিনিয়র শিক্ষক গৌতম কুমার সাহা।

আরও সম্মাননা প্রদান করা হয় সিনিয়র শিক্ষক ফজলুল হক, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কমলকান্তি সাহা ও প্রাক্তন সিনিয়র শিক্ষক মুজিবুল হক কবীরকে।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের স্মৃতিচারণে অডিটরিয়ামজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষার্থীদের এমন সম্মাননা পেয়ে শিক্ষকেরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট