যুগের নারায়ণগঞ্জ:
প্রায় ১৫০ বছর পুরোনো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ -এর এসএসসি-২০০১ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শিক্ষাগুরুদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ৮টায় শহরের থেকে র্যালিটি শুরু হয়। এটি হয়ে ২ নম্বর রেলগেট, ১ নম্বর রেলগেট অতিক্রম করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
পরে স্কুলের অডিটরিয়ামে অনুষ্ঠানে তৎকালীন সময়ের জীবিত শিক্ষকদের মধ্যে ১০ জনসহ মোট ১২ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৮ জন শিক্ষক স্বশরীরে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক নবদ্বীপ চন্দ্র দাস, প্রাক্তন সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, মৃত মনোজ কুমার অধিকারীর পক্ষে তার দুই মেয়ে মানসি অধিকারী ও মনিষা অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ মাহমুদুল হাসান ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক ও তৎকালীন শিক্ষক আব্দুল ওহাব, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন নোভেল, সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম মোল্লা, সিনিয়র শিক্ষক বিষ্ণুপদ ভট্টাচার্য্য ও সিনিয়র শিক্ষক গৌতম কুমার সাহা।
আরও সম্মাননা প্রদান করা হয় সিনিয়র শিক্ষক ফজলুল হক, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কমলকান্তি সাহা ও প্রাক্তন সিনিয়র শিক্ষক মুজিবুল হক কবীরকে।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের স্মৃতিচারণে অডিটরিয়ামজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষার্থীদের এমন সম্মাননা পেয়ে শিক্ষকেরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত