1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, গাঁজার গাছ ও বিদেশি মুদ্রাসহ আটক ৩ “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, তিন ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ অচিরেই কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে-এমপি আল আমিন এনডিএ চেয়ারম্যান নিয়োগ: তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা রাজীবের “গ্রেপ্তারের নির্দেশ ওসি’র” তবুও অধরা সোর্স সাদ্দাম! ফতুল্লার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মোবাইল ফোনের দোকান থেকে আইফোনসহ ১৪৬টি মোবাইল ফোন ও নগদ ছয় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রিন্সিপাল হানড্রেড শপিংমলে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক আমিনুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, চুরি হওয়া মোবাইল ফোনগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শপিংমলের পঞ্চম তলায় অবস্থিত আমিনুল টেলিকম বন্ধ করে বাসায় যান আমিনুল ইসলাম। পরদিন শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে দোকানের কর্মচারী শাওন ফোন করে তাকে দোকানে চুরির বিষয়টি জানান।

খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে তিনি দেখতে পান, দোকানের শাটারের তালা কেটে ফেলা হয়েছে এবং সেখানে নতুন একটি তালা লাগানো রয়েছে। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, শোকেস ও স্টোরে থাকা সব মোবাইল ফোন এবং ক্যাশবাক্সের নগদ টাকা উধাও।

দোকান মালিকের দাবি, চুরি হওয়া মালামালের মধ্যে বিভিন্ন মডেলের ১২০টি আইফোন এবং ২৬টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে। এছাড়া ক্যাশবাক্সে থাকা ছয় লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার পর মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইল ফোনগুলো নিয়ে বের হয়ে যান। তবে ওই ব্যক্তি একাই ছিলেন নাকি তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসার বড় অংশই দোকানে ছিল। একটি ঘটনায় আমার প্রায় সব পুঁজি হারিয়ে গেছে। দ্রুত চোরদের শনাক্ত করে মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

দোকানের কর্মচারী শাওন জানান, আমি দশটার পরে দোকানে আসি এসে দেখি দোকানের তালা চেঞ্জ চুরি হয়ে দোকানের সেলফে কোন মোবাইল নেই সকল মোবাইল ফোন চোরে নিয়ে গেছে। সাথে সাথে আমি মালিক আমিনুল ভাইকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তার আগে গত মে মাসে আমাদের মার্কেটের নিরাপত্তা প্রহরী দোকানে থেকে চুরি করেছে পরে বিষয়টির মালিকদের আমরা জানালে তারা ওই সিকিউরিটিতে চাকরি থেকে বের করে দেয়। তবে আমরা ধারণা করতেছি এই চুরির সাথে নিরাপত্তা প্রহরীরা জড়িত থাকতে পারে।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট