1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য: সোনারগাঁয়ে বিএনপি নেতাকে শোকজ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বেপরোয়া কথিত মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তার! মৃতদের আসামি আর জীবিতদের অব্যাহতি! রাকিব হত্যা মামলার তদন্ত নিয়ে প্রশ্ন? সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, গাঁজার গাছ ও বিদেশি মুদ্রাসহ আটক ৩ “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, তিন ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ অচিরেই কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে-এমপি আল আমিন

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য: সোনারগাঁয়ে বিএনপি নেতাকে শোকজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে ‘অসংলগ্ন বক্তব্য’ দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগ রয়েছে। এমন আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

গত ৩০ মে পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে রফিকুল ইসলাম বিডিআর বলেন, “বর্তামান প্রধানমন্ত্রীর (তারেক রহমান) অল্প বয়স এখন তার বুদ্ধি পাকা হয় নাই আমি বলবো। কাজেতেই ওনার উপদেষ্টাকে ভালো রাখতে হবে। যদি এই দেশকে পরিচালনা করতে হয়, তাহলে চোখ বন্ধ করে কাজ করতে হবে।” সমাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট