যুগের নারায়ণগঞ্জ:
প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে ‘অসংলগ্ন বক্তব্য’ দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।
রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগ রয়েছে। এমন আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
গত ৩০ মে পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে রফিকুল ইসলাম বিডিআর বলেন, "বর্তামান প্রধানমন্ত্রীর (তারেক রহমান) অল্প বয়স এখন তার বুদ্ধি পাকা হয় নাই আমি বলবো। কাজেতেই ওনার উপদেষ্টাকে ভালো রাখতে হবে। যদি এই দেশকে পরিচালনা করতে হয়, তাহলে চোখ বন্ধ করে কাজ করতে হবে।" সমাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত