
যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) হাসপাতাল রোডের খানপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এবং ইউনাইটেড ন্যাশন্স ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউএনআইডিও)-এর যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকার পরিচালক (ঢাকা গবেষণাগার) মুহাম্মদ সুলাইমান হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
প্রকল্পের ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা, প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউএনআইডিও’র জাতীয় প্রকল্প সমন্বয়কারী সত্য ভট্টাচার্য।
অনুষ্ঠান শেষে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের জন্য উপস্থিতিদের মাঝে বিন বিতরণ করা হয়। পরে সচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হয়।