1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবস উপলক্ষে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রমের উদ্বোধন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা মালিক হারুন খালাসী খুন, কর্মচারী মীম আটক ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য

আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবস উপলক্ষে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) হাসপাতাল রোডের খানপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এবং ইউনাইটেড ন্যাশন্স ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউএনআইডিও)-এর যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকার পরিচালক (ঢাকা গবেষণাগার) মুহাম্মদ সুলাইমান হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ এইচ এম রাসেদ।

প্রকল্পের ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা, প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউএনআইডিও’র জাতীয় প্রকল্প সমন্বয়কারী সত্য ভট্টাচার্য।

অনুষ্ঠান শেষে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের জন্য উপস্থিতিদের মাঝে বিন বিতরণ করা হয়। পরে সচেতনতামূলক একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট