1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার ধর্মগঞ্জে কানা আকাশের বিশাল ইয়াবার নেটওয়ার্ক! - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ফতুল্লার ধর্মগঞ্জে কানা আকাশের বিশাল ইয়াবার নেটওয়ার্ক!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়াসহ আশে পাশের এলাকায় কোন ভাবেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না মাদক ব্যবসা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেও প্রশাসনক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা।

দীর্ঘদিন ধরে ফতুল্লার ঢালীপাড়াসহ আশে পাশের এলাকায় কানা আকাশ নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ী একক নিয়ন্ত্রনে গড়ে তুলেছে বিশাল এক মাদকের নেটওয়ার্ক। একাধিক খুঁচরা ব্যবসায়ীদের মাধ্যমে প্রতিদিন শত শত পিচ ইয়াবা খুঁচরা ব্যবসায়ীদের মাধয়মে বেচাকেনা করে আসছে। দীর্ঘ সময় ধরে কানা আকাশ একক নিয়ন্ত্রনে ইয়াবার নেটওয়ার্ক পরিচালিত করে আসলেও এখনো তার লাগাম টেনে ধরতে পারেনি জেলা পুলিশ প্রশাসন।

সূত্রে জানা যায়, ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ, ঢালীপাড়া, ভিতর পাকাপুল, প্রেমরোড, মুন্সিপাড়া শীষমহল, আমতলাসহ আশে পাশের এলাকায় মাদক ব্যবসায়ী কানা আকাশ দেদারছে বিক্রি করে আসছে মরনঘ্যাতি ইয়াবা। একাধিক সেলসম্যানের মাধ্যমে প্রতিদিন শত শত পিচ ইয়াবার পাইকারী ও খুঁচরা ব্যবসা চালিয়ে আসলেও এখনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়নি মাদক ডিলার আকাশ।

স্থানীয়রা আক্ষেপের সাথে বলেন, দীর্ঘ সময় ধরে এক তরফা ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার মাদক ডিলার কানা আকাশ তার ইয়াবার নেটওয়ার্ক চালিয়ে আসলেও এখনো তার লাগাম টেনে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অথচ, এ এলাকার একাধিক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়ে জেল খাটলেও বরাবরের মতই ধরাছোয়ার বাইরেই থেকে যায় কানা আকাশ।

এদিকে, মাদক ডিলার কানা আকাশের ইয়াবার ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। অপরদিকে, মাদকের টাকা জোগাড়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে মাদক সেবীরা। ফলে অবনতির দিকে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি! তাই এলাকার যুব সমাজকে রক্ষাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাদক ব্যবসায়ী কানা আকাশকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, ফতুল্লার ঢালীপাড়া এলাকায় ফরিদের ভিটায় অবস্থিত মাদক ডিলার কানা আকাশের বসত বাড়ী। বাড়ীর প্রবেশ পথেই একাধিক সিসি ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি মনিটরিং করে থাকেন সে। এমনকি, আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষ নে মহল্লার নাইটগার্ডদেরকেও তার নিয়ন্ত্রনে রেখেছেন। ফলে, এলাকায় মহল্লায় আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করলেই মুহুর্তের মধ্যেই খবর চলে যাচ্ছে মাদক ডিলার আকাশের কাছে।

চতুর এ মাদক ডিলার আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষনের মাধ্যমে তার ইয়াবা ব্যবসা দীর্ঘদিন ধরে অনেকটা নিরাপত্তার সাথেই পরিচালিত করে আসছে। আর এ কারনেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়টি আগে থেকেই টের পেয়ে যায় এবং অভিযানের আগেই নিরাপদে সটকে পড়তে সক্ষম হয় মাদক ডিলার কানা আকাশ।

স্থানীয়রা তাদের অভিমতে জানান, মাদক ডিলার কানা আকাশকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিলেই উক্ত এলাকার মাদক ৮০ ভাগ নিয়ন্ত্রনে আনা সম্ভব। অন্যথায়, এ এলাকার যুব সমাজ ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হওয়ার হাতে রক্ষা করা সম্ভব নয় বলেও স্থানীয়রা তাদের অভিমত ব্যক্ত করেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান আমাদের। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। যে কোন পরিস্থিতিতেই আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ্যাকশনে যেতে প্রস্তুত। ধর্মগঞ্জের মাদক ডিলার কানা আকাশকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আনতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট