1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণভোটের রায় কার্যকর ও শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি জানালেন খেলাফত মজলিস - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

গণভোটের রায় কার্যকর ও শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি জানালেন খেলাফত মজলিস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গণভোটের রায় অবিলম্বে কার্যকর এবং শাপলা চত্বরে সংঘটিত হতাহতের বিচার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা।

শুক্রবার (৮ মে) নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আহমদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবিএম সিরাজুল মামুন।

মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর উলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন এবং জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং শাপলা চত্বরের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

সমাবেশ শেষে চাষাঢ়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দুই নম্বর রেলগেইট এলাকায় গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট