1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও দাবি জানালেন মাও.জব্বার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও দাবি জানালেন মাও.জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, “জুলাই বিপ্লব ও শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ বা স্বৈরাচারী শক্তিকে ফিরে আসতে দেওয়া হবে না। জুলাই মানি কিন্তু সংস্কার মানি না, এমন বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা জানাই। যারা জুলাইয়ের স্পিরিট ধারণ করে, তারা এই ধরণের অবস্থান মেনে নেবে না।”

শুক্রবার (৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জামায়াতের আয়োজনে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও দাবি জানান এ জামায়াত নেতা।

তিনি আরও বলেন, “দেশে যাতে পুনরায় শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিবাদী শাসনের জন্ম না হয়, সেজন্য বর্তমান সরকারকে সুনির্দিষ্ট ও কঠোর সংস্কার প্রস্তাবনা দেওয়ার ঘোষণা দিতে হবে। জুলাইয়ের শহীদদের রক্তের সাথে কোনো প্রকার বেইমানি বা গাদ্দারি সহ্য করা হবে না। প্রয়োজনে পুনরায় আন্দোলনের মাধ্যমে প্রয়োজনে আবার আমাদের এই বাংলাদেশে জুলাই নেমে আসবে, তবুও আমরা শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারি না।”

তিনি ১১ দলীয় ঐক্যসহ সমমনা রাজনৈতিক শক্তিগুলোকে সাথে নিয়ে সংস্কার প্রক্রিয়া সফল করার আহ্বান জানান।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট