1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সারাদেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর বন্দর থানা শাখা।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার র‌্যালির উদ্বোধন করেন। এ সময় তিনি সংগঠনের সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের দাবি আদায়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বন্দর শাখার সভাপতি এস এম শাহিন আহমেদ ও সাধারণ সম্পাদক জি. কে. রাসেল উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে সংগঠনের ১৪ দফা দাবির লিফলেট তুলে দেন। লিফলেটটি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি-এর পক্ষ থেকেও প্রণীত।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বন্দর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালির মাধ্যমে উদ্বোধনী শোভাযাত্রা শুরু হয়। নুর এ আজাদ-এর সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনটি জানায়, ১ মে থেকে ৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে গত ৯ বছর ধরে তারা আন্দোলন করে আসছে। এ ধারাবাহিকতায় চলতি বছরের ১২ এপ্রিল সারাদেশের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহামেদ আবু জাফর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট