1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম

বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুকে পিটিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১ মে) ভুক্তভোগী একরামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম অজ্ঞাত চারজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিবনগর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। শাহরিয়ার ইসলাম তার দুই বন্ধু আবু সুফিয়ান (২৯) ও মো. সিফাত (২৮)-কে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে পথে দুর্বৃত্তদের কবলে পড়েন।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে তাদের থামিয়ে লোহার রড দিয়ে মারধর করে আহত করে। পরে তাদের কাছ থেকে ৩ টি মোবাইল এবং নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট