1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

যুগের নারায়ণগঞ্জ:
পাওনা টাকা চাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। শুক্রবার (০১ মে) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ভাবি মুক্তি বেগম ভাতিজা ইয়ামিন, নাঈম, লিমন।

ভুক্তভোগী ভাবি মুক্তি বেগম বলেন, আমার দেবর আল আমিন ভুলতা গাউছিয়া মার্কেটে পাঞ্জাবির কারখানা ও দোকান পরিচালনা করে আসছে। ব্যবসায়ীক প্রয়োজনে আমার ও আমার স্বামী আলমগীর মিয়ার কাছে ২০ লাখ টাকা চায় আল আমিন আমরাও তাকে কোন প্রকার ডকুমেন্ট ছাড়া টাকাটা দেই। কিছুদিন আগে সেই পাওনা টাকার ৪ লাখ টাকা আমাদের দেয় আল আমিন। পরে তার দেওয়া সময় অনুযায়ী বাকি ১৬ লাখ টাকা চাইতে গেলে আল আমিন টালবাহানা করতে থাকে পরে এ বিষয়ে কথা বলতে গত শুক্রবার রাতে আমি ছেলেদের নিয়ে তার শ্বশুর বাড়িতে আল আমিন তার স্ত্রী শারমিন, শ্যালক সেলিম, আল-আমিন, ইয়ামিনসহ আমাদের কোন কথা না শুনেই হামলা চালায়। এসম তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলে ইয়ামিন, নাঈমকে আঘাত করে এসময় তাদের মাথায় গুরুতর জখম হয়। এসময় প্রতিবেশী লিমন এগিয়ে আসলে তারা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা, গলার চেইন ও নাকের ফুল, কানের দুল ছিনিয়ে নেয়। এসময় আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সরে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট