1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য

রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ফারিয়া ও টুম্পা নামের দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফারিয়া সুনামগঞ্জ দিরাই থানাধীন ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে সোনাবো এলাকার মমিনের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করত এবং স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অপর শিশু টুম্পা একই থানাধীন রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। সেও তার পরিবারের সঙ্গে একই এলাকার আলাউদ্দীনের বাসায় ভাড়া থাকত। সে লিটন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের বাবা-মা গার্মেন্ট শ্রমিক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে সোনাবো এলাকায় শিশু ফারিয়া ও টুম্পা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এসময় ফারিয়া পুকুরের পানিতে তলিয়ে যেতে দেখে টুম্পা তাকে বাঁচাতে গেলে তারা দুজনই তলিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। পরে খোঁজাখুজির পর স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট