যুগের নারায়ণগঞ্জ:
সারাদেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর বন্দর থানা শাখা।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার র্যালির উদ্বোধন করেন। এ সময় তিনি সংগঠনের সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের দাবি আদায়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বন্দর শাখার সভাপতি এস এম শাহিন আহমেদ ও সাধারণ সম্পাদক জি. কে. রাসেল উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে সংগঠনের ১৪ দফা দাবির লিফলেট তুলে দেন। লিফলেটটি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি-এর পক্ষ থেকেও প্রণীত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বন্দর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালির মাধ্যমে উদ্বোধনী শোভাযাত্রা শুরু হয়। নুর এ আজাদ-এর সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সংগঠনটি জানায়, ১ মে থেকে ৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে গত ৯ বছর ধরে তারা আন্দোলন করে আসছে। এ ধারাবাহিকতায় চলতি বছরের ১২ এপ্রিল সারাদেশের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহামেদ আবু জাফর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত