1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ

আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বর্ণাঢ্য আয়োজনে “দৈনিক দেশ রূপান্তর”-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২ মে) সকালে আড়াইহাজার থানা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“হৃদয়ে বাংলার মুখ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তরের আড়াইহাজার প্রতিনিধি মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, শাহজাহান কবির, বাদল আহমেদ, রফিকুল ইসলাম রানা, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান সিরাজ, জাকির হোসেন, সোলায়মান হাসান, মোস্তফা কামাল, মনিরুজ্জামান সরকার, জাইদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ‘দৈনিক দেশ রূপান্তর’ অল্প সময়েই দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, গঠনমূলক সমালোচনা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট