1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শাপলার শহীদদের রক্তেই স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি হয়েছিল-সিরাজুল মামুন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা মালিক হারুন খালাসী খুন, কর্মচারী মীম আটক ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনাগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৎ ভাই ও ভাতিজার হামলায় নাসির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, ৫ জুলাই সোনাগাঁয়ের সনমান্দি বাজার এলাকায় নাসির উদ্দিন ও জয়নাল উদ্দিনের (৪৮) উপর হামলা চালায় সৎ ভাই আব্দুর রব ও তার দুই ছেলে হাসান ও কাশেম। এঘটনায় ৯ জুলাই সোনারগাঁ থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন জয়নালের স্ত্রী জায়েদা খাতুন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫ জুলাই দুপুর ৩ টার দিকে সনমান্দিতে জয়নাল উদ্দিনের ও নাসির উদ্দিনের উপর হামলা চালায় আব্দুর রব, হাসান, কাশেম, আলমগিরসহ আরও অজ্ঞাত ৪-৫ জন্। এসময় বাধা দেওয়ায় হামলার শিকার হন আবেদা (৫২), আওলাদ (২৫)। পরে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে জয়নাল ও নাসিরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

এঘটনায় মামলা রজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসিব শিকদার লাইভ নারায়ণগঞ্জকে জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৫ জুলাই জয়নাল ও নাসিরের উপর হামলা চালায় তাদের সৎভাই আব্দুর রব, তার ছেলেরাসহ আরও কয়েকজন। এ ঘটনায় গতকাল (৯ জুলাই) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, জয়নাল চিকিৎসা নিয়ে বাসায় গিয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট