1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোচালকের মর্মান্তিক মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শাপলার শহীদদের রক্তেই স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি হয়েছিল-সিরাজুল মামুন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা মালিক হারুন খালাসী খুন, কর্মচারী মীম আটক ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল

বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোচালকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় ইমরান (৩২) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত অটোচালক ইমরান সোনারগাঁ থানার কাঠালিয়া পাড়া এলাকার ফজলুর হক মিয়ার ছেলে।

মঙ্গলবার (২ জুলাই) বন্দর থানার মদনপুর টু ভূলতা এশিয়ান হাইওয়ের মহাসড়কের আন্দিরপাড়স্থ বাইতুন নূর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে। স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মদনপুর হইতে ভুলতাগামী অজ্ঞাত কাভার্ডভ্যান চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক দিয়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোচালক ইমরানের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চালক ঘটনার পরেই পালিয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট