1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে শিক্ষককে মারধর, ৭ শিক্ষার্থী বহিষ্কার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা মালিক হারুন খালাসী খুন, কর্মচারী মীম আটক ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য

আড়াইহাজারে শিক্ষককে মারধর, ৭ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলার আড়াইহাজারে এক শিক্ষককে মারধর করার কারণে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের দপ্তরির মেয়ে ও স্কুলের এক ছাত্রীকে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকিব দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল।

বিষয়টি স্থানীয়রা বেশ কয়েকবার সতর্ক করলেও আকিব সেটিতে কোনো পরোয়া না করে বন্ধুদের নিয়ে ওই স্কুলের ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। জুনের প্রথম সপ্তাহে স্থানীয়রা আকিবসহ তার বন্ধুদের আটক করে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে সোপর্দ করে।
সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস সরকারি মডেল পাইলটের শিক্ষার্থী আকিব ও তার বন্ধুদের ওই ছাত্রীদের পেছনে না ঘুরে পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বলে সতর্ক করে দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জানাবেন।
এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন দুপুরে শিক্ষক প্রদীপ বিশ্বাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ সংক্রান্ত কাজ শেষে বের হলে অতর্কিতভাবে আকিব ও তার সহযোগীরা তার ওপর হামলা করেন। একই স্কুলের শিক্ষার্থী সিফাত, আকরাম, মেহেদী, মারুফ, সানপ্রিয়া, নাহিদ, সজীব একত্রিত হয়ে এ হামলা করে। তারা ওই শিক্ষকের পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আশপাশের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এলে ওই শিক্ষার্থীরা পালিয়ে যায়।

পরে প্রদীপ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইউএনও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষকরা শান্ত হন। গত বৃহস্পতিবার আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় শৃঙ্খলা পরিপন্থি কাজের অপরাধে ওই সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার বলেন, সরকারি নির্দেশনায় আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণে আসেন শিক্ষক প্রদীপ বিশ্বাস। তার উপর অতর্কিত হামলার ঘটনায় শিক্ষক সমাজ বিস্মিত। এটা কাম্য ছিল না। এ ঘটনায় ইউএনও দ্রুত ব্যবস্থা নিয়েছেন।

ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষকরা অত্যন্ত সম্মানীয়। শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের ঘটনা কোনো স্কুলে যাতে না ঘটে সে ব্যাপারেও সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট