1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট ২ মহিলাসহ গ্রেফতার-৮-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট ২ মহিলাসহ গ্রেফতার-৮-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত দুই মহিলাসহ ৮ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে আব্দুল বাতেন (৩৩) বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল মজিদ (৫৫) তার স্ত্রী সালমা বেগম (৪৮)ছেলে গোলাম মোস্তফা (৩৪) বাচ্চু মিয়ার স্ত্রী রোমানা বেগম (৩৩) দেউলী চৌরাপাড়া এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩০) লাঙ্গলবন্ধনগর এলাকার মৃত খেজমত আলী ছেলে নুরুল হক (৫০) ও পূর্ব কেওঢালা এলাকার মৃত কাসেদ আলী চৌকিদারের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সামসুদ্দিন ওরফে সামছু (৫২)।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্ট আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (২৭ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জানাগেছে, বন্দর থানার এসআই বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন স্থানে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে একই পরিবারের ৪ জনসহ ৮ পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট