1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে এস আই আঃ বারেক হাওলাদার ১০ম বারের মত শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

বন্দরে এস আই আঃ বারেক হাওলাদার ১০ম বারের মত শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেনঃ বন্দর থানায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ সম্মাননা ও জেলায় দশম বারের মতো অক্টোবর/২৩ শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে আবারও পুরস্কৃত করা হয়েছে বন্দর থানার এস আই (নিঃ) আঃ বারেক হাওলাদার’কে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোনা সভার সভাপতি জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) উল্লেখিত এস আই’র হাতে এ সম্মাননা প্রদান করেন। এসময় না’গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মার্মা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ সোহানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসারগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলায় ৯ বার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন এস আই আঃ বারেক হাওলাদার। অক্টোবর/২৩ সহ ১০ বার জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা গ্রহণ করেন তিনি। এস আই (নিঃ) আঃ বারেক হাওলাদার বলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার এবং বন্দর থানার অফিসার ইনচার্জ স্যার এর দিক নির্দেশনায় সকল অফিসার – ফোর্সদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের বিনিময়ে এই অর্জন সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট