1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিদ্যুতের খুঁটি মহাসড়কে পরে বাসযাত্রীসহ আহত ১০-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

বন্দরে বিদ্যুতের খুঁটি মহাসড়কে পরে বাসযাত্রীসহ আহত ১০-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ:পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের ১১টি বিদ্যুতের খুঁটি মহাসড়কে উপর আচড়ে পরে পথচারিসহ ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।স্থানীয়রা আহতদের উদ্ধার কর সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় প্রায় ২০ কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। গত সোমবার (২০ নভেম্বর) ১০টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের ইপিলিওন গার্মেন্টসের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। উপজেলার মদনপুরস্থ ইপিলিয়ান গার্মেন্টস সামনে ড্রেনের নির্মাণ কাজ চলছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে স্থানীয় একটি মহল রাতের আঁধারে বিদ্যুৎ খুটির পাশ থেকে মাটি কেটে নিয়ে যায়। বিদ্যুৎ খুটির স্থান থেকে অতিরিক্ত মাটি সরে যাওয়ার কারণে পল্লী বিদ্যুতের ১১ টি বৈদ্যুতিক খুঁটি মহাসড়কের রাস্তায় আচড়ে পরে। ওই সময় একটি বিদ্যুতের খুঁটি যাত্রীবাহী আসমানী পরিবহনের উপর আচড়ে পরলে ওই সময় পথচারী সহ ১০ জনযাত্রী আহত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট