1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ সদরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

না.গঞ্জ সদরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার কল্যাণ সহকারি, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারগণের অংশগ্রহণে নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৫-৩০ নভেম্বর) উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলা ইউএনও সভাকক্ষে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,তা,ম বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, উপজেলা প্রকল্প প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব।
উপজেলা মেডিকেল অফিসার (এম,সি,এইচ,এফ,পি) ডা. জাফরীন যোবায়রা সুরভী’র সঞ্চালনায় সভায় সদর উপজেলার সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট