1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া বৃদ্ধি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া বৃদ্ধি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ তুলেছে ভূক্তভোগী ভাড়াটিয়াগন। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দরের রুপালী আবাসিক, আমিন আবাসিক, র‍্যালী আবাসিক, লেজারার্স ও একরামপুর ইস্পাহানী এলাকাসহ তার আশে পাশের এলাকা গুলোতে অন্যান্য বছরের তুলনায় আসন্ন ২০২৪ ইং সালে বাসা ভাড়া অতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থ লোভী বাড়ী ওয়ালারা ভাড়াটিয়াদের বিভিন্ন ভাবে জিম্মি করে বছর গুরে এলে নানা অজুহাত দেখিয়ে বাড়ী ভাড়া বৃদ্ধি করে আসচ্ছে। কথায় কথায় বাড়ী ভাড়া বৃদ্ধি এখন বন্দরের ভাড়াটিয়াদের কাছে এক দুঃস্বপ্ন। এ ব্যপারে বন্দর সালেনগর এলাকার হালিমা নামে এক গৃহবধূ এ প্রতিনিধিকে জানিয়েছে, আমাদের বাড়ওয়ালা বছর এলেই বিদুৎ, গ্যাসের অজুহাত দেখিয়ে বাড়ী ভাড়া বৃদ্ধি করে থাকে। এ বছরেও এর কোন ব্যতিক্রম হয়নি। দুঃখের বিষয় হল অবরোধ ও হরতালের কারনে এ মাসে তেমন কোন রোজগার করতে পারেনি আমার স্বামী। যে কারনে গত মাসের বাড়ী ভাড়া বকেয়া আছে। নানা অভাব অনাটনের মধ্য দিয়ে আমাকে সংসার চালাতে হচ্ছে । এর মধ্যে আবার এ মাসের অতিরিক্ত বাড়ীভাড়া দিতে হবে। জানা গেছে, বাড়ীভাড়া নিয়ন্ত্রনের জন্য আইন রয়েছে। তবে ১৯৯১ সালের বাড়ীভাড়া আইনের কোন প্রয়োগ নেই। এমন কি বাড়ীভাড়া মনিটরিংয়ের কোন ব্যবস্থা নেই। তাই ভাড়াটিয়াদের স্বার্থরক্ষার কেউ চেষ্ট করছে না। বন্দরের মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ হল ভাড়াটিয়া। অর্থলোভী বাড়ীওয়ালাদের যখন খুশি তখন বাড়ী ভাড়াবৃদ্ধি থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী ভাড়াটিয়াগন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট