1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দলিল লিখক সমিতির বিরুদ্ধে দলিল সম্পাদনের নামে হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

বন্দরে দলিল লিখক সমিতির বিরুদ্ধে দলিল সম্পাদনের নামে হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৮৫৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে দলিল লিখক সমিতির বিরুদ্ধে দলিল সম্পাদনের নামে অবৈধ ভাবে দলিল প্রতি ১ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার গুরুত্বর অভিযোগ উঠেছে উল্লেখিত সমিতির সাধারন সম্পাদক মাজহারুল আলম পাভেল খানসহ তার কিছু অনুসারীদের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, বন্দরে দলিল লিখক সমিতি সাধারন সম্পাদকসহ তার অনুসারিরা বন্দর সাব রেজিস্ট্রোর অফিসে আগত দলিল গ্রহিতাদের কুক্ষিগত করে দীর্ঘ দিন ধরে দলিল সম্পদানের নামে জোর পূর্বক দলিল প্রতি ১ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক ভ্থক্তভোগী জানান, বন্দর দলিল লিখক সমিতি কিছু অসাধু দলিল লিখকদের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে বন্দরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলিল লিখক সমিতি সীমাহীন দূর্নীতি আর সেচ্ছাচারিতার কারনে চরম হয়রানী শিকার হচ্ছে সাধারন জনগন। বন্দরে দলিল লিখক সমিতি এখন অনিয়ম আর দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত হয়েছে বলে জানান।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক দলিল লিখক জানান, যে সমিতি সাধারন সম্পাদক মাজহারুল আলম পাভেল তার সহযোগীরা সীমাহীন দূনীর্তির কারনে বন্দর দলিল লিখক সমিতি সুনাম নষ্ট হচ্ছে। অবিলম্বে এসব দূর্নীতিবাজ দলিল লিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন বন্দর দলিল লিখক সমিতি একাংশসহ ভূক্তভোগী দলিল গ্রহিতাগন। এ ব্যাপারে বন্দর দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক মাজহারুল আলম পাভেল খানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় বন্দর দলিল লিখক সমিতির সভাপতি হুমায়ন কবির মৃধা বলেন, এ ধরনের অভিযোগের কোন ভিত্তি নেই। কোন দলিল গ্রহিতার কাছে থেকে দলিল লিখক সমিতি এক টাকা নেওয়া হয়না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট