1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কোরিয়ানদের কাছে রোজা এক বিস্ময়ের নাম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

কোরিয়ানদের কাছে রোজা এক বিস্ময়ের নাম

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

সারাদিন না খেয়ে থাকতে হবে! কিন্তু কেন? এই না খাওয়া নিয়ে তাদের আরো মজার মজার প্রশ্নও আছে। তারা যেসব প্রশ্নগুলো করে: – পানিও খাওয়া যাবে না? – সিগারেটও না? – লুকিয়ে যদি খাও? – যদি শাওয়ারে ঢুকে পানি খাও? রোজাদার বাঙালি অনেক হেসে ফের জবাব দিলেন: শাওয়ারে ঢুকে লুকিয়ে কেন খাবো? আমি তো ইচ্ছা করলে বিরিয়ানী রেঁধে ঘরে বসেই খেতে পারি! কিন্তু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিছুই খাইনা। এটা মহান আল্লাহ তায়ালার নির্দেশ। এতে আমরা অভ্যস্ত। তখন শুরু হয় বিস্ময়ের আরেক ধাপ! আবারও এক গাদা প্রশ্ন: – কেন খাও না? – অদৃশ্য খোদা বলেছেন বলে? – তিনি দেখতে পাবেন বলে? – তোমাদের এতো সংযম! – এতটাই আত্মনিয়ন্ত্রণ!!! এরপর কোরিয়ানরা যে দুটো প্রশ্ন করে তাতে বাক্যহারা হয়ে পড়েন রোজাদার বাঙালি। কোরিয়ান:তবে তো নিশ্চয়ই তোমাদের দেশে কেউ মিথ্যা বলে না, ঘুষ খায়না, কেউ পাপ করেনা! পুলিশও লাগে না! রোজাদার বাঙালি কিংকর্তব্যবিমূঢ় হয়ে ধূসর দৃষ্টি মেলে ভাবতে থাকেন, ভাবতেই থাকেন। কিন্তু তাঁর মস্তিষ্ক হতে কোনও উত্তর বের হয় না …….

সংগৃহীত

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট