1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঈদের নামাজ পরিচালনায় কেন্দ্রীয় ঈদগাহে তিন ইমাম পূর্ণ নিয়োগ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ঈদের নামাজ পরিচালনায় কেন্দ্রীয় ঈদগাহে তিন ইমাম পূর্ণ নিয়োগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ পরিচালনার জন্য তিনজন ইমামকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন, জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগের মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, আমলাপাড়ার জামিয়া আশরাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির এবং পশ্চিম দেওভোগের সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ।

গত ৩ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের জামাত পরিচালনা প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল-মাহদী, বিএনপির মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুঈনুদ্দীন আহমদ, মহানগর সেক্রেটারি মনোয়ার হোসাইন, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট