1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ট্রাকচাপায় যুবক নিহত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

আড়াইহাজারে ট্রাকচাপায় যুবক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান ফারুক (৩০) নিহত হয়েছেন।

শনিবার (১৮ মে) সকাল ১০টায় এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন।

তারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফারুক তার বাড়ি থেকে রাস্তার পাশে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সঙ্গে চাপা দিলে গাড়ি ও গাছের মাঝখানে পড়ে ফারুকের মৃত্যু হয়।

পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কে বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখে এবং ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট