1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ক্যাপ রোমান হত্যা মামলায় ২নং এজাহারভূক্ত আসামী নাজজুম গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১

বন্দরে ক্যাপ রোমান হত্যা মামলায় ২নং এজাহারভূক্ত আসামী নাজজুম গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে অনিক গ্রপের সন্ত্রাসী হামলায় ক্যাপ রোমান (৩৬) নিহতের মামলার ২নং এজাহারভূক্ত পলাতক আসামী আরজুম ওরফে আরজু ওরফে নাজজুম (৩৪)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত আসামী নাজজুমকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার ১ লা জুন দুপুরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত বুধবার (৩১ মে) রাত ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত নাজজুম উল্লেখিত এলাকার রমজান মিয়ার ছেলে। এ ব্যাপারে নিহত ক্যাপ রোমানের পিতা আব্দুর রহিম ওরফে আদু মিয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৬/৭ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৮(৫)২৩ ধারা- ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ১১৪/ ৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০। এর আগে গত শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় নিহত রোমান ওরফে ক্যাপ রোমান বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আব্দুর রহিম ওরফে আদু মিয়ার ছেলে।
থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এদিকে পুলিশ হত্যাকান্ডের ঘটনার ওই রাতেই ঘারমোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী ঘাতক অনিক সরদারসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে নিহত ক্যাপ রোমানের পিতা আব্দুর রহিম ওরফে আদু মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ আসামীসহ ১৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৬/৭ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৮(৫)২৩। গ্রেফতারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ সরদারের সন্ত্রাসী ছেলে ও একাধিক মামলার আসামী অনিক সরদার (২৭) একই এলাকার আকবর হোসেন মিয়ার ছেলে অন্তর হোসেন (২৫) বুরুন্দী এলাকার শাহাবুল্লাহ বেপারী ছেলে সন্ত্রাসী সবুজ (৩৮) ও একই এলাকার মিজানুর মিয়ার ছেলে দিদার (৩৮)। এর আগে গত শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। পুলিশ গ্রেফতারকৃতদের শনিবার (২৭ মে) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে। এদিকে নিহত ক্যাপ রোমানের মৃতদেহ শনিবার দুপুরে তার নিজ বাড়ি মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাটে আনা হলে ক্যাপ রোমানকে এক নজর দেখার সেখানে উৎসক জনতার ভীড় জমায়। পরে ওই দিন বাদ আছর সন্ত্রাসী হামলায় নিহত ক্যাপ রোমানের নামাজের জানাযা মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর মদনগঞ্জ সিটি কপোর্রেশন কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। সন্ত্রাসী অনিক গ্রুপ ও ক্যাপ রোমন গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঘারমোড়া, আলীনগর ও সৈয়াল বাড়ি ঘাটসহ এর আশেপাশের এলাকা গুলোতে থমথমে ভাব বিরাজ করছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ফার্নিশ ওয়েল ব্যবসার নিয়ন্ত্রন ও মোবাইল ঘটিত বিরোধের জের ধরে বন্দর উপজেলার ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার সন্ত্রাসী ছেলে অনিক গ্রুপের সাথে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রুপের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার ঘারমোড়া বাজারস্থ রশীদ সরদারের মার্কেটের সামনে সংঘর্ষে জড়িয়ে পরে। ওই সময় সন্ত্রাসী অনিক, সিফাত ও ২০/২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক গনমাধ্যমকে জানান, ক্যাপ রোমান হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৫ জন এজাহারভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনার রাতেই মামলার প্রধান আসামী অনিক সরদারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে মামলার ২নং এজাহারভক্ত আসামী আরজুম ওরফে আরজু ওরফে নাজজুমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারি কর্মকতার্ ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট