1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় আ.লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ ইসলামী ছাত্র আন্দোলনের বন্দর (পশ্চিম) কমিটির শপথ অনুষ্টান অনুষ্টিত দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়েছে-শিক্ষা মন্ত্রী সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন বন্দর ইউএনও বন্দরে ভাড়া বাসা থেকে ক্লিনিককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জকে সবুজের নগরী হিসেবে গড়ে তুলতে চাই-এড.সাখাওয়াত রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা প্রশাসন সিদ্ধিরগঞ্জ ডিএনডি ট্রাজেডি: একই পরিবারের নিভে গেল ৩ প্রান সোনারগাঁয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষন, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সোনারগাঁও থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁয়ের ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে রিপন (৪৩), কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শরীফ হোসেন (২৯), এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে সাদ্দাম হোসেন (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া শরীফ হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট