1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জ ডিএনডি ট্রাজেডি: একই পরিবারের নিভে গেল ৩ প্রান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় আ.লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ ইসলামী ছাত্র আন্দোলনের বন্দর (পশ্চিম) কমিটির শপথ অনুষ্টান অনুষ্টিত দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়েছে-শিক্ষা মন্ত্রী সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন বন্দর ইউএনও বন্দরে ভাড়া বাসা থেকে ক্লিনিককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জকে সবুজের নগরী হিসেবে গড়ে তুলতে চাই-এড.সাখাওয়াত রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা প্রশাসন সিদ্ধিরগঞ্জ ডিএনডি ট্রাজেডি: একই পরিবারের নিভে গেল ৩ প্রান সোনারগাঁয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষন, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জ ডিএনডি ট্রাজেডি: একই পরিবারের নিভে গেল ৩ প্রান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কাটায় কাটায় এক মাস আগের সেই শোক এখনও কাটেনি।

গত ১২ মে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনার রেশ না কাটতেই আবারও একই লেকে ঘটল হৃদয়বিদারক ট্র্যাজেডি।

এবার গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. রাশেদুজ্জামান (২২), তাঁর শ্যালক মো. গালিব (১৮) ও শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ করেই তারা পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার দিকে সুরাইয়ার মরদেহও উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নিহত তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে তারা ডুবে গেলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামে। তাঁর বাবা দেলোয়ার।

স্বজনদের ভাষ্য, জীবিকার তাগিদে কাজের সন্ধানে মাত্র এক সপ্তাহ আগে তিনি ঢাকায় এসেছিলেন।

অন্যদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাঁদের বাবা আকরাম। বর্তমানে তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে তিনজনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

উল্লেখ্য, ঠিক এক মাস আগে ১২ মে একই ডিএনডি লেক থেকে মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পরপর এমন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং লেকটির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট