1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা প্রশাসন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় আ.লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ ইসলামী ছাত্র আন্দোলনের বন্দর (পশ্চিম) কমিটির শপথ অনুষ্টান অনুষ্টিত দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়েছে-শিক্ষা মন্ত্রী সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন বন্দর ইউএনও বন্দরে ভাড়া বাসা থেকে ক্লিনিককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জকে সবুজের নগরী হিসেবে গড়ে তুলতে চাই-এড.সাখাওয়াত রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা প্রশাসন সিদ্ধিরগঞ্জ ডিএনডি ট্রাজেডি: একই পরিবারের নিভে গেল ৩ প্রান সোনারগাঁয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষন, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা প্রশাসন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।”

তিনি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণের আহ্বান জানান।

এ সময় তিনি বাড়ির আঙিনা, রাস্তার পাশে, খালি জমি ও জনসাধারণের ব্যবহারযোগ্য স্থানে অধিক সংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট